ইন্টারনেট সুবিধার শর্তে অনলাইনে ক্লাস নিতে রাজি বিশ্ববিদ্যালয়গুলো

২৫ জুন, ২০২০ ২৩:৩৩  
করোনাকালের ক্ষতি পোষাতে ইন্টারনেট সুবিধার শর্তে অনলাইনে শ্রেণি কার্যক্রম চালাতে সম্মতি দিয়েছে সরকারি বিশ্ববিদ্যালয়গুলো। তবে পরীক্ষা এবং ব্যবহারিক বা ল্যাবরেটরি কাজ ও পরীক্ষা স্থগিত থাকবে। পরিস্থিতি স্বাভাবিক হলে পরীক্ষা নেয়া হবে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) আয়োজিত এক ভার্চুয়াল বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। বৈঠকে ৪৬ পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসি যুক্ত হয়ে অনলাইনে শ্রেণি কার্যক্রম চালানোর ক্ষেত্রে নিজেদের মতামত তুলে ধরেন। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, এখন থেকে অনলাইনে ক্লাস নেয়া হবে। স্বাভাবিক পরিস্থিতি এলে পরীক্ষা এবং ব্যবহারিক পরীক্ষা নেয়া হবে। আর এই সময়ে শিক্ষার্থীদের অনলাইন ক্লাস চালুর স্বার্থে শিক্ষার্থীদের জন্য বিশেষ ইন্টারনেটের বিশেষ প্যাকেজ সুবিধা কার্যকর পদক্ষেপ নিতে আবারও শিক্ষা মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হবে।